শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ফ্রাঙ্কফুর্টে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বর্ণাঢ্য পিঠা উৎসব

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি জার্মানি ইভি-এর উদ্যোগে গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। আনন্দ, মিলনমেলা ও বাঙালি সংস্কৃতির আবেশে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্টের সম্মানিত ও শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলেন। উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কামরুল ইসলাম সেলিম, দেওয়ান শফিকুল ইসলাম, শাহ আলম, হাফিজুর রহমান আলম, মাহফুজ ফারুক, বাবুল তালুকদার, নজরুল ইসলাম খালেদ এবং মোহাম্মদ মোতালেব।

পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং সংগঠনের সভাপতি সৈয়দ মো. মানিক মিয়া-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর কার্যকরী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মীর শাহাদাত হোসেন, সাইফুর রহমান খান, মোফাজ্জল হোসেন ও কামরুল হাসান। উপদেষ্টা পরিষদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মীর শাহান।

সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে উপস্থাপনা করেন কাইয়ূম চৌধুরী ও স্মিতা জাহান স্বর্ণা। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং প্রচার সম্পাদক মাসুম মিয়া। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মনির উদ্দীন, সহ-কোষাধ্যক্ষ এলিন ব্যাপারী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ কার্যকরী পরিষদের সকল সদস্য এবং সম্মানিত ভাবীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করে তোলেন।

 

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক- শ্রোতাদের মাতান – সংগীত শিল্পী মো.রিয়েল আনোয়ার, মো.এনামুল ও এম খান। এছাড়াও নৃত্যে আখি আক্তার (মুক্তা) ও আসমী গান পরিবেশন করে অনুষ্ঠানে বিনোদন সৃষ্টি করে।

অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পাশাপাশি হরেক রকমের বাহারি পিঠার আয়োজন করা হয়। পাটিসাপটা, ভাপা, চিতই, দুধচিতা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ উপস্থিত সবার মন জয় করে নেয়।

অনুষ্ঠানে একটি কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। কার্যকর পরিষদের সভাপতি: সৈয়াল মো: মানিক মিয়া ,সহ-সভাপতি: মীর সাহদাত হোসেন, কামরুল হাসান,ফরিদ উদ্দিন,মেহদী হাসান, রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক: তোফাজজল হোসেন। সহ-সাধারণ সম্পাদক: সাইফুর রহমান খান, মোফাজজল হোসেন। সাংগঠনিক সম্পাদক: শাকিল আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক:কামাল সরকার,লুৎফর রহমান, সেলিম হাসান, কোষাধক্ষ: মনির উদ্দিন, সহ-কোষাধক্ষ:এলিন বেপারী,প্রচার সম্পাদক: জনাব মাসুম মিয়া,সহ-প্রচার সম্পাদক: ফরহাদুজজামান (দীপু),দপ্তর সম্পাদক:সজীব হাওলাদার (বাশার),ধর্ম বিষয়ক সম্পাদক:আজিজুল হক,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক:জনাব এহসানুল হক,ক্রিড়া বিষয়ক সম্পাদক: তারেক,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: রেজাউল করিম,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক:কাওসার হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক:তাহমিনা জান্নাত উমি,সহ মহিলা ও বিষয়ক সম্পাদক:মীর ইভা।

বিদেশের মাটিতে বাংলাদেশের বাঙালি ঐতিহ্য-পিঠা-পুলির এমন সুনিপুণ ও প্রাণবন্ত আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মাঝে শিকড়ের টান, সংস্কৃতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD