শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্ভাব্য আলোচনায় সহায়তার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে বাংলাদেশ বরাবরই স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

মাহদী আমিনের ভাষ্য, চীন জানিয়েছে—বাংলাদেশ যখনই মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করতে চাইবে, তখন বেইজিং সেই সংলাপ সহজ করতে প্রয়োজনীয় সহায়তা ও মধ্যস্থতামূলক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে অভিজ্ঞতা ছিল, বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় আবারও কার্যকর আলোচনা এগিয়ে নিতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের দুর্বল নীতিগত অবস্থান ও শাসনব্যবস্থার কারণে রোহিঙ্গা সংকট আরও গভীর হয়েছে। এর ফলে বিষয়টি এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, সংকট নিরসনে বাংলাদেশ নিজস্ব কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেবে এবং চীনের সহযোগিতায় মিয়ানমার সরকারের সঙ্গে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে প্রত্যাবাসনের পথ এগিয়ে নিতে কাজ করবে।

বাংলাদেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা অনুসরণ করে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র গ্রহণযোগ্য সমাধান।

সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD