শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট (জার্মানি):
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬

জার্মানিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেয়।

আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনী শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা, ঐক্য ও সামাজিক সংহতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টিতেও এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সঙ্গে আত্মিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর।

 

 

 

 

 

 

বর্তমানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি শওকত মজুমদার এবং সাধারণ সম্পাদক আবু নাহিয়ান পিনক। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন এটিএম তোহা। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহ-সভাপতি তসলিম ইসলাম, সাজ্জাদুর রহমান, ওমর ফারুক, মনজুরুল হাই লেলিন, রন্টু ও আলমগীর হোসেন; সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক হাদি ও কামাল হোসেন; সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান; সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল; প্রচার সম্পাদক বাহাউদ্দিন সোহাগ; কোষাধ্যক্ষ হাসান ভূঁইয়া; আপ্যায়ন সম্পাদক নূরে আলম বেলাল; সহ-আপ্যায়ন সম্পাদক ফরহাদ উদ্দিন ভূঁইয়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নিম্মি কাদের।

এ ছাড়া মহিলা বিষয়ক দায়িত্বে রয়েছেন কামরুন নাহার, নাজমা আক্তার, নার্গিস আক্তার, রোকসানা আক্তার, সোমা মজুমদার ও ইয়াসমিন ইসলাম।

অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকরা বলেন,প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি প্রবাসী সমাজে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করাই সংগঠনের প্রধান লক্ষ্য। তাদের ভাষায়, “প্রবাসে থেকেও বাংলাদেশ আমাদের হৃদয়ে—ঐতিহ্যের বন্ধনে, সম্প্রীতির মিলনমেলায়।”

ঈদ পুনর্মিলনীকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের অংশগ্রহণ, প্রবাসী পরিবারগুলোর মিলনমেলা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন লিপিকা আহমেদ লিপি, মিনহাজ দীপন ও নিম্মত কাদের। নৃত্য পরিবেশন করেন ঝন্টু আহমেদ, লিপিকা আহমেদ ও শ্রেয়া। আবৃত্তিতে অংশ নেন সিনাতে মজুমদার ও শায়ন হ্যায়। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে এবং অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD