শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত রবি সন্ধ্যা পাঠচক্রের মাসিক বৈঠকি

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

গতকাল ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হলো রবি সন্ধ্যা পাঠচক্রের মাসিক বৈঠকি। রবিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠান গান, কবিতা ও গল্পের সমন্বয়ে পরিণত হলো প্রবাসী সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

শুধু ফ্রাঙ্কফুর্ট নয়, পাশের শহর থেকেও অংশ নেন শিল্পীরা। স্টুটগার্ট থেকে আগত লোকগীতি শিল্পী রঞ্জু লালনের গান পরিবেশন করেন, আর মাইঞ্জ থেকে আগত রিয়েল আনোয়ার ভাটি অঞ্চলের সুরে গান পরিবেশন করে অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেন। ফ্রাঙ্কফুর্টের নিজস্ব সংগীতশিল্পী আতিকুর রহমান সবুজ ও বাবুল তালুকদার আধুনিক গান ও লালনগীতি পরিবেশন করে অনুষ্ঠানের রঙতুলিতে ভর দেয়।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের স্মৃতির প্রতি। রঞ্জু ফরিদা পারভিনকে উৎসর্গীকৃত লালনের গান পরিবেশন করে শ্রদ্ধা জানান।

কবিতা পাঠেও ছিল সমৃদ্ধ পরিবেশ। গল্পঘরের কবি দিলশাদ জাহান, মিডিয়া ব্যক্তিত্ব ফাতেমা রুমা ও বাচিক শিল্পী বিলকিস সুলতানা বকুল অংশ নেন। জার্মান ভাষায় আবৃত্তি করেন কবি বাবুল তালুকদার, আর বাংলা থেকে অনূদিত কবিতা পাঠ করেন সৈয়দ আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন নুরুল আকন্দ খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন হাবিব বাবুল।

দুপুরের খাবার আয়োজন করেছিলেন পারভীন জাহাঙ্গির, যেখানে ছিল রকমারি নিরামিষ। বিকেলে উপস্থিত ছিলেন অতিথিদের জন্য হালকা নাস্তা। অনুষ্ঠানটি প্রমাণ করলো যে, সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির সাংস্কৃতিক বন্ধন এখনও অটুট এবং জীবন্ত।

সব মিলিয়ে রবি সন্ধ্যা পাঠচক্রের এই মাসিক বৈঠকি অত্যন্ত প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বৈঠকি অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের কোনো এক সময়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD