শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শুক্রবার (২৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। হাজারো ভক্তের অংশগ্রহণে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্ত হয় এ বছরের রথযাত্রা উৎসব।

 

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ অর্থ ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। ভক্তদের বিশ্বাস, জগন্নাথদেবের কৃপা লাভ করলে মোক্ষ বা মুক্তিলাভ সম্ভব। এই বিশ্বাস থেকেই প্রতি বছর রথে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে রথযাত্রা ও উল্টো রথযাত্রা পালিত হয়।

 

উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়। দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মূল কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ইসকন স্বামীবাগ আশ্রমের উদ্দেশে বর্ণাঢ্য উল্টো রথ শোভাযাত্রা বের হয়। তিনটি সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীকে অধিষ্ঠিত করে শোভাযাত্রাটি পলাশী মোড়, জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, কার্জন হল, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল, শাপলা চত্বর, টিকাটুলি, রাজধানী সুপার মার্কেট ও দয়াগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়।

 

খোল-করতালের সুর, হরিনাম সংকীর্তন ও ভক্তদের জয়ধ্বনিতে পুরো শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের হাজারো ভক্ত এতে অংশ নেন। পথের ধারে দাঁড়িয়ে অনেক দর্শনার্থী শোভাযাত্রা উপভোগ করেন এবং রথে ফুল অর্পণ করে প্রার্থনায় অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাট্য পরিবেশনা, শিশুদের প্রতিযোগিতা, ভজন-কীর্তন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সূত্র: ইসকন বাংলাদেশ ও সংশ্লিষ্ট আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD