শিরোনাম :
কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ পদত্যাগের ঘোষণা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, স্পিকারের সংবাদ সম্মেলন বিকেলে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ১৭ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ম্যানিলায় এআরএফ বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু ও এআই শাসনে বাংলাদেশের প্রস্তাব বিদেশি বিনিয়োগেই অর্থনীতির নতুন গতি, ২০৩৪ সালের লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, স্পিকারের সংবাদ সম্মেলন বিকেলে

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বিষয়টি সর্বজনবিদিত এবং তিনি অসুস্থ থাকায় সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।

 

পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, বিষয়টি বুঝে নেওয়ার মতো।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যেই চিকিৎসা শেষে দেশে ফিরে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন।
স্পিকার চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন এবং তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও চলমান পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দেশে ফিরে আসেন।

 

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে স্পিকার বিদেশে থাকায় তা আনুষ্ঠানিকভাবে জমা দিতে কিছুটা বিলম্ব হয়। বঙ্গভবনের একজন কর্মকর্তা দাবি করেন, রাষ্ট্রপতি কয়েক দিন আগে দায়িত্ব ছাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছিলেন।

 

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে একটি অনন্য নজির স্থাপন করেন।
সূত্র: রাষ্ট্রপতির বক্তব্য, সংসদ সচিবালয় ও বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD