শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসে বাংলা সংস্কৃতির বন্ধনে নারী উদ্যোক্তা ও নতুন প্রজন্ম : প্রাণবন্ত আয়োজনে জার্মান বাংলা এসোসিয়েশন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং প্রবাসী নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’। শনিবার (১১ জুলাই) জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের SAALBAU Bornheim মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।দিনব্যাপী এ আয়োজন প্রবাসের মাটিতে সৃষ্টি করে এক টুকরো বাংলাদেশের আবহ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন জার্মান বাংলা চ্যানেলের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা কামরুল আহসান সেলিম। বক্তারা বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিলেন জার্মানিতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাঁদের স্টলে দেশীয় পোশাক, শৈল্পিক হস্তশিল্প, সৌন্দর্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। উদ্যোক্তারা জানান, এমন আয়োজন শুধু পণ্য প্রদর্শনের সুযোগই নয়, বরং নতুন ক্রেতা, ব্যবসায়িক যোগাযোগ এবং প্রবাসে দেশীয় ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর কার্যকর প্ল্যাটফর্ম।

মেলায় অংশ নেন স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), লিপিকা আহমেদ (লি’স ওয়ার্ড্রব), নুপুর পপি (পপি কর্নার), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), ইলানুর জেবিন ফাহমিদা ইকবাল ( দ্যা গ্লো ইজ রিয়াল), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), মিতা (মিষ্টি ছোঁয়া), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার) এবং দীপা (চায়ের কাপে আড্ডা)।

জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক এবং দেশীয় খাবারের মাধ্যমে উদ্যোক্তারা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম দেশের ইতিহাস, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার এক অনন্য সুযোগ পায়।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার তাঁর সুরেলা পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেন। সংগীত পরিবেশন করেন তাপসী রায়। নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যভিত্তিক পরিবেশনায় দর্শকদের প্রশংসা অর্জন করেন। কিবোর্ডে নয়ন গোপ এবং তবলায় অয়ন চৌধুরীর সুনিপুণ সঙ্গত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো পরিবেশনা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।

আয়োজকদের ভাষ্য, ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য নিজেদের উদ্যোগ ও সৃজনশীলতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সমন্বয়ে কাজ করেন জার্মান বাংলা চ্যানেলের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, উপদেষ্টা কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, আসিফ ইকবাল ।

মেলার পৃষ্ঠপোষক ছিল ফ্যামিলি বাজার ও পপি কিওস্ক।
অনুষ্ঠানে সংগীতশিল্পী আঁখি হালদার, তাপসী রায়, নৃত্যশিল্পী স্মিতা (ডান্স ওয়ার্ল্ড) এবং সাংবাদিক রায়হান জিলানীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ১২ জন নারী উদ্যোক্তাকে লাল গোলাপ দিয়ে সম্মানিত করা হয়।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তার এক অনন্য আবহ তৈরি করে। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং নারী উদ্যোক্তাদের সাফল্যকে নতুন উচ্চতায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD