শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

প্রার্থনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রার্থনা
 – মো. খলিলুর রহমান

সত্যরে যেন ভালোবাসি প্রিয় শর্ত না রেখে প্রভু,
যদিও কিছুটা বাধা আসে তাতে মেনে নেই যেন তবু।
এই মননের প্রতীতী দাও
হে প্রভু তুমি দয়াবান,
তোমার স্নেহের পরশ নিয়ে
যে আশা গড়ি অফুরান।

আশা আর ভালোবাসা দিয়ে
যেন সত্যকে করি লালন,
তুমি শুধু এই বান্দারে
দিও মনে শক্তি আর বারণ।
বারণ করো হে বিভুল মানব
আমায় না টানে কভু,
তার পথ পানে যে ভাবেই হোক এই দোয়া মাগি প্রভু।

জানি জেগে রবে মানুষের মনে মানবীয় অনুভূতি,
আমার সততা পায় যেন সদা
তোমার রহম ও জ্যোতি।
ও জ্যোতি আমায় দেখাবে সুপথ তোমার আলোকে আলোময়,
তোমার আলো তো ঘুচায় আঁধার নিসীম আঁধারে বরাভয়,
বরাভয় দান নিচুতা ঘুচাও
প্রতীতী আনো অন্তরে,
যেন বাই তরি উত্তাল সাগরে
পৌঁছতে পারি বন্দরে।

মানবের তরে এইটুকু দুঃখ
ক্লেশ যেন মানি তাই,
তোমার রহমে মম অন্তরে
অশেষ শক্তি আমি চাই।

মানুষ কাঁদিছে মানুষের কাছে
মানুষ না চায় পানে তার,
তাই প্রভু আজ নিলাম সে দায় আমারি করে দান ভার।

দানো ভার আর দাও হে শক্তি
মনে প্রাণে দেহে অনিবার,
রক্তচোখে নাই পারে দিতে
ভয় এ অন্তরে প্রভু আর।

মানব সমুখে মানব ভূমিতে
কল্যাণ এনে আমি ফের,
হতে চাই প্রিয় প্রভু হে আমার
এই প্রার্থনা করি ঢের।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD