শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

প্যারিসে ইউরোস্যাটরি ২০২৬ : বৈশ্বিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রযুক্তির মহাপ্রদর্শনী

দেলওয়ার জাহিদ বিপ্লব :
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ইউরোস্যাটরি (Eurosatory) ২০২৬। ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় “Global Event for Defence and Security” শীর্ষক প্রতিপাদ্যে।

ঐতিহাসিকভাবে এই প্রদর্শনীর সূচনা হয় ১৯৬৭ সালে ফ্রান্সের স্যাটোরি (Satory) এলাকায় মাত্র ৩০টি স্টল নিয়ে। পরবর্তীতে ১৯৯২ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউরোস্যাটরি (Eurosatory)। এরপর থেকে প্রতি দুই বছর অন্তর প্যারিসে নিয়মিতভাবে এ প্রতিরক্ষা মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বছরের প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৬৫টি দেশের অংশগ্রহণ এবং প্রায় ২১০০টিরও বেশি প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে। এতে প্রায় ৫০০টির মতো নতুন ও আধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র ব্যবস্থা উপস্থাপন করা হয় বলে জানা গেছে।

প্রদর্শনীতে বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র, প্রতিরক্ষা প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা ও নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শিত হয়, যা আন্তর্জাতিক সামরিক ও নিরাপত্তা খাতের চলমান প্রযুক্তিগত অগ্রগতিকে তুলে ধরে।

এবারের আয়োজনে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো কিছু দেশের অংশগ্রহণ দেখা যায়নি। তবে মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ বিভিন্ন দেশের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোর ব্যাপক উপস্থিতি এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শনী বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

এ আয়োজনের বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনী কাভার করেন জার্মানি ভিত্তিক “জার্মান বাংলা চ্যানেল” এর প্রতিনিধি।

বিশ্ব প্রতিরক্ষা শিল্পের এই গুরুত্বপূর্ণ প্রদর্শনী আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং সামরিক উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD