শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পহেলা বৈশাখে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

বাংলা নববর্ষ-১৪২৫ বরণে পহেলা বৈশাখে রাজধানীজুড়ে নানা আয়োজন করবে উৎসবপ্রিয় বাঙালি। বরাবরের মতোই তারুণ্যের ঢল নামবে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায়।

জনসাধারণের বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে বৃহস্পতিবার (১২ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব সড়কে যানচলাচল বন্ধ থাকবে
পহেলা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে বাংলা মোটর থেকে রূপসী বাংলা হোটেল, শাহবাগ থেকে টিএসসি ও দোয়েল চত্বর, রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারা, শাহবাগ থেকে কাঁটাবন, পলাশী থেকে শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়, বকশী বাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং থেকে দোয়েল চত্বর এবং নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

যান চলাচলের বিকল্প রুট
উপরোক্ত সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকলেও চালু থাকবে মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-কাকরাইল-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মৌচাক-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-পল্টন-মতিঝিল পর্যন্ত রাস্তা।

বর্ষবরণ অনুষ্ঠানে আগত যানবাহন যেসব স্থানে পার্কিং করবে
রমনা-সোহরাওয়ার্দী-ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসব আয়োজনস্থলে যারা যোগ দিতে আসবেন, তারা গাড়ি পার্কিং করতে পারবেন হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এলিফ্যান্ট রোড, আব্দুল গণি রোড, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া, মৎস্য ভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমির গলি (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসমূহ), সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি ও মিডিয়ার গাড়িসমূহ), কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত এলাকায়।

এসব নির্দেশনার পাশাপাশি রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বের হওয়ার জন্যও পথ বাতলে দিয়েছে ডিএমপি। বৃহস্পতিবারই ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ নির্দেশনা দেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি জানান, রমনা পার্ক এলাকায় প্রবেশের ক্ষেত্রে– রমনা রেস্তোরাঁ গেট, অস্তাচল গেট, অরুণোদয় গেট, শ্যামলীমা গেট, স্টার গেট ও নতুন গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক থেকে বের হতে হলে– উত্তরায়ন গেট ও বৈশাখী গেট ব্যবহার করা যাবে। প্রবেশের নির্ধারিত সময় শেষের পর রমনা পার্কের সব গেট বাহির হওয়ার গেইট হিসেবে ব্যবহার করা যাবে।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রবেশের ক্ষেত্রে শিখা চিরন্তন গেট, বাংলা একাডেমির বিপরীতে নতুন গেট ও তিন নেতার মাজার সংলগ্ন গেট ব্যবহার করতে হবে। বের হতে হলে– কালী মন্দির গেট ও আইইবি গেট ব্যবহার করতে হবে। এছাড়া টিএসসি গেট ও ছবির হাট গেট বন্ধ থাকবে। নববর্ষের দিন বিকেল পাঁচটার পর সব গেট বাহির হওয়ার গেট হিসেবে ব্যবহৃত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD