শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের দু’ঘণ্টা মহাসড়ক অবরোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: রোববার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা দু’ঘণ্টা ধরে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

মহানগরের ডেগেরচালা এলাকায় অবস্থিত কুলিয়ারচর গার্মেটস, কলম্বিয়া গার্মেটসসহ বেশকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানিয়ে আসছিল। মালিকপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় ক্ষুব্ধ হয়ে ৩ শতাধিক শ্রমিক কাজে যোগদান না করে বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তীব্র সৃষ্টি হয় যানজট।

পুলিশ অবরোধ তুলে নেয়ার কথা বললে এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা শুরু হয়। এতে আশেপাশের প্রতিষ্ঠানের শ্রমিকরাও মহাসড়কে জড়ো হয় । পরে গাজীপুর মেট্রো পুলিশের হস্তক্ষেপে বেলা ১ টার দিকে শ্রমিকরা পিছু হটলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD