শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ভৈরব বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতির আশংকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি লাকড়ীর মিলসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েঁ ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। শনিবার রাত সাড়ে ৯ টায় পৌর কাউন্সিলর মমিনুল হক রাজু লাকড়ির মিলে এ দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, গতকাল রাতে হঠাৎ করে ভৈরবের লাকড়ী মিল ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মমিনুল হক রাজুর লাকড়ীর মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিভাবে কেমন করে আগুন লাগল প্রতিষ্ঠানের কেউ বলতে পারছেনা। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

ভৈরব বাজার ব্যবসায়ী ও চেম্বার অব কমার্স ইন্ডাস্টিস সদস্য মো.জিল্লুর রহমান জানান, রাতে হঠাৎ মিলে অাগুন লেগে যায়। অামরা অাগুনের ধোয়া দেখে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু অাগুন ধীরে দীরে বাড়াতে থাকে। তারপরই ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে অাগুন নিয়ন্ত্রণ করে। এ দুর্ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি অাশংকা করছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD