রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ ডাকবাংলা চত্বরে সমিতির সভাপতি স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, ময়মনসিংহ বিভাগীয় তত্ত্বাবধায়ক এস এম সুলতান আরেফিন। বক্তব্য রাখেন কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ময়মনসিংহ জেলা সমিতির সদস্য দীমন পাল, দিবাকর দে, মেজবাহুল আলম রতন, আব্দুল কাইয়ুম, তৌহিদুর রহমান, বিসিডিএস ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন, জয়নাল আবেদিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীরা মনোর্গ সংগীত প্ররিবেশন করেন।