হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: ‘অনির্বাণ আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ বর্ণাঢ্য র্যালী ও গণসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় পৃথকভাবে এ বর্ণাঢ্য র্যালী ও গণসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয় ।
গাজীপুর জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে শহরে র্যালী বের হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হূমায়ুন কবীর, পুলিশ সুপার সামসুন্নাহার প্রমুখ।
কাপাসিয়া উপজেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে গ্রাহক সচেতনতা মূলক এক পথসভায় কাপাসিয়া জোনাল অফিসের ডিজিএম সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) নিলীমা রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সদর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন শেখ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মামুন প্রমূখ।