শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়ন পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ জারি হয়েছে চীনে। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ সাতটি বিভাগ সম্প্রতি যৌথভাবে এ পরিকল্পনা জারি করে। পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের পরিসর স্থিতিশীলভাবে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন ধরনের ব্যাটারি বলতে নতুন কার্যপ্রণালি, উপাদান, কাঠামো ও প্রযুক্তিকে কেন্দ্র করে উদ্ভাবন করা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চয় ও রূপান্তর যন্ত্র বা ব্যবস্থাকে বোঝায়। লিথিয়াম ব্যাটারি, সোডিয়াম ব্যাটারি ও প্রবাহ ব্যাটারি এর উল্লেখযোগ্য উদাহরণ। এসব ব্যাটারির বৈশিষ্ট্য হলো দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন, ব্যাপক প্রয়োগের সুযোগ এবং শক্তিশালী সম্প্রসারণ ও প্রভাব।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের পুরো শিল্পশৃঙ্খলের উদ্ভাবন সক্ষমতা আরও শক্তিশালী হবে। উন্নত ইলেকট্রোড ও নতুন ধরনের ইলেকট্রোলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হবে বলেও জানানো হয় এতে। সেইসঙ্গে নতুন ব্যবস্থা-ভিত্তিক ব্যাটারির গবেষণা ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

এ পরিকল্পনার লক্ষ্য হলো নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও সমাজের সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তরে আরও বেশি অবদান রাখা।

পরিকল্পনায় বলা হয়েছে, সম্পূর্ণ কঠিন-অবস্থার ব্যাটারি প্রাথমিকভাবে ব্যাপক প্রয়োগের পর্যায়ে পৌঁছাবে এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম ব্যাটারির আয়ু ১৫ হাজার চক্র পর্যন্ত বাড়বে।

এ ছাড়া, পরিকল্পনা অনুযায়ী নতুন ধরনের ব্যাটারি প্রযুক্তির সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারকারী বিভিন্ন প্রান্তিক ব্যবস্থার দ্রুত সমন্বিত উদ্ভাবন ও উন্নয়ন করা হবে। এর ফলে স্মার্ট টার্মিনাল পণ্যের উন্নয়ন ও আধুনিকায়ন আরও দ্রুত হবে। একইসঙ্গে স্মার্ট টার্মিনাল, গাড়ি, জাহাজ, বিমান ও বুদ্ধিমান রোবটসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতায়নকে আরও দক্ষভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র: স্বর্ণা, ফয়সল, লিলি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD