শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

স্বাধীনতা দিবস উপলক্ষে জার্মান আওয়ামী যুবলীগের সভা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ এপ্রিল, ২০১৮

জার্মান আওয়ামী যুবলীগ স্বাধীনতা দিবস উপলক্ষে সভার আয়োজন করে আজ। অনুষ্ঠানে জার্মান যুবলীগের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিল। সভায় বক্তারা বলেন আগামীতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তিতে কিছুতেই আর বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। সেই সাথে রক্তে অর্জিত স্বাধীনতাকে কোন কুচক্রী অপরাধী কিংবা জঙ্গীবাদ যাতে কলঙ্কিত করতে না পারে সেদিকেও সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানটির সভাপতি ছিলেন আমানুল্লা ইসলাম(সভাপতি জার্মান আওয়ামী যুবলীগ)। প্রধান অতিথির দায়িত্ব পালন করেন সৈয়দ সেলিম(সাবেক সভাপতি জার্মান আওয়ামী লীগ)। এছাড়াও জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি,জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি নাসিরউদ্দিন,জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম পুলক,ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা হাসনাত মিয়া, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আলম,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের (রেজিঃ) সভাপতি মাহফুজ ফারুক, জনাব বাবুল তালুকদার,জার্মান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নোমান হামিদ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী আসিফ হোসেন দিপ, জার্মান আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা সিনিগ্ধা বুলবুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জার্মান যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আলম।

সভা পরিচালনা করেন জার্মান যুবলীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম টিপু এবং সাংগঠনিক সম্পাদক সোহেল। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সংগীতানুষ্ঠান এবং কবিতা আবৃত্তি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। সভায় নৈশভোজের মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। দেশের সুখও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষনা করা হয়।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD