শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস করলেও সুযোগ পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা ২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি স্পেনের কাছে হেরে ফ্রান্স অধিনায়কের স্বীকারোক্তি—কৌশলেই পিছিয়ে ছিলাম যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ পেলেন ই জিন ক্যারল সাইবার হামলার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মরুভূমি জয় করে গড়ে ওঠা সবুজ ভূমির কাহিনি নৃত্যনাট্যে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড, নজর মেসি-কেইনের মহারণে এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী স্ভিরিডেনকো

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ডিজিটাল প্ল্যাটফর্ম ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে পরিচালিত মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে সদ্য প্রণীত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের পরিবর্তিত কৌশল মোকাবিলায় দেশের আইন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। তার মতে, নতুন আইনটি আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় বাংলাদেশের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করবে।

তিনি জানান, নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও কার্যকর করা, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার করা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিধান রাখা হয়েছে। আইনটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ভুক্তভোগীকে শাস্তি না দেওয়ার’ নীতিও বজায় রাখা হয়েছে, যাতে বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা যায়।

মন্ত্রী আরও বলেন, আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে নতুন আইনের বিভিন্ন ধারা, বাস্তবায়ন কৌশল এবং তদন্ত থেকে বিচার পর্যন্ত ফৌজদারি বিচারপ্রক্রিয়ার প্রতিটি ধাপে সমন্বয় জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আইনটির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিন্ন ধারণা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা এবং এর প্রধান বৈশিষ্ট্য তুলে ধরেন। পরে আইন বাস্তবায়নের অগ্রাধিকার ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, এটি জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। এ অপরাধ দমনে জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, সিআইডি, পুলিশের বিশেষ শাখা (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিচার বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং দেশি-বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD