শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ঝিনাইদহে তীব্র ইউরিয়া সার সংকট: দিশেহারা প্রান্তিক কৃষক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দেখা দিয়েছে ইউরিয়াসহ বিভিন্ন সারের তীব্র সংকট। বিভিন্ন দোকানে ধরনা দিয়ে সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। আমন মৌসুমের শুরুতে সারের এমন সংকটে আবাদ ও ফলন বিপর্যয় ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে কৃষকেরা।

এদিকে সার সংকটের ব্যাপারে সার ব্যবসায়ীরা পরিবহন ও লেবার সংকটের কথা বললেও চাষিদের অভিযোগ, সারের সঙ্গে কীটনাশক কিনলে তবেই মিলছে ইউরিয়া সার।

শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শৈলকূপার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিসিআইসির অনুমোদিত সার ডিলার ১৫ জন। খোঁজ নিয়ে দেখা যায়, সব দোকানেই একই অবস্থা, সার নেই। চাষিরা বিভিন্ন দোকানে ঘুরেও সার সংগ্রহ করতে পারছেন না। কোনো কোনো দোকানে জমাটবাঁধা ইউরিয়া সার গুঁড়া করে বিক্রি করতে দেখা গেছে।

সার কিনতে শৈলকূপা বাজারে আসা সাতগাছী গ্রামের চাষি বকুল হোসেন ও রাজু আহমেদ জানান, কোথাও ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ডিলারের কাছে গিয়ে দেখি একই অবস্থা। আমন মৌসুমের শুরুতে এমন সার সংকটে তারা দিশেহারা। দ্রুত সার পাওয়া না গেলে চাষিদের ব্যাপক ক্ষতি হবে।

অনন্ত বাদালশো গ্রামের বর্গাচাষি আজুন হোসেন জানান, সার পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, কীটনাশক কিনলে মিলছে ইউরিয়াসহ বিভিন্ন সার।

ইউরিয়া সারের ডিলার আলম মোল্যা জানান, ঈদের পরে যশোরের নওয়াপারা, ঝিনাইদহের কালীগঞ্জের বাফার গোডাউনসহ বিভিন্ন গোডাউনে লেবার ও পরিবহন সংকটের কারণে সারের এ সংকট তৈরি হয়েছে।

তিনি আরও জানান, পরিবহন মালিকদের গাড়ির কাগজপত্র সমস্যার কারণে সব গাড়ি তারা রাস্তায় নামাতে পারছেন না, এটাও সার সংকটের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে সার সংকটের ব্যাপারে ভিন্ন কথা বললেন শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি জানান, আমন মৌসুমের শুরুতে সার সংকট হয়ে থাকে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD