শিরোনাম :
বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা : এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় নতুন গতি আনতে চায় বেইজিং ও ক্যানবেরা মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে বাড়ছে আস্থা এআই প্রযুক্তিতে শিল্প উৎপাদন ও উদ্ভাবনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ব্রিটেনে সন্ত্রাস হুমকির মাত্রা ‘গুরুতর’, বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না: বগুড়ায় তথ্যমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার প্রধান মাধ্যম। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণা নয়; বরং এটি রাষ্ট্রের একটি অপরিহার্য দায়িত্ব।

শুক্রবার বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময় ক্ষমতাশালী গোষ্ঠী গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, সরকারের মেয়াদ এখনও এক মাস পূর্ণ হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং কৃষক কার্ড বিতরণের কার্যক্রমও চলমান রয়েছে।

মন্ত্রী বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে বলেন, বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করা হবে এবং বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। এ সময় ৫১ জন সাংবাদিকের মধ্যে মোট ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD