শিরোনাম :
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় নতুন গতি আনতে চায় বেইজিং ও ক্যানবেরা মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে বাড়ছে আস্থা এআই প্রযুক্তিতে শিল্প উৎপাদন ও উদ্ভাবনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ব্রিটেনে সন্ত্রাস হুমকির মাত্রা ‘গুরুতর’, বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘বেদনাদায়ক জবাব’ দেবে ইরান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

“ফখরুলের শ্রদ্ধা: গণতন্ত্র ও দেশের কল্যাণে অনন্য ছিলেন খালেদা জিয়া”

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তার অটল প্রতিশ্রুতি নিয়ে মন্তব্য করেন। ফখরুল বলেন, খালেদা জিয়া কখনো গণতন্ত্র ও স্বাধীনতার মূল নীতিতে আপস করেননি।

তিনি জানান, খালেদা জিয়া তার ৪৩ বছরের রাজনীতির সময় তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফখরুল বলেন, খালেদা জিয়ার কর্মকাণ্ড সবসময় দেশের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই পরিচালিত হয়েছে।

ফখরুল উল্লেখ করেন, খালেদা জিয়ার সময় সংবাদপত্র স্বাধীনতা, নারীর উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন, কৃষকদের ঋণ মওকুফ এবং অর্থনীতির গতিশীলতা বাড়াতে ভ্যাট চালু করা হয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি লাভ করেন এবং দেশের উন্নয়ন ও কল্যাণে প্রতিহিংসার পথে নয়, ভালোবাসার মাধ্যমে কাজ করার আহ্বান জানান। অধিবেশনে ফখরুল প্রখ্যাত কবি আল মাহমুদের লেখা খালেদা জিয়ার প্রতি উৎসর্গীকৃত কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD