শিরোনাম :
জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা

ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬

ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম,এমপি।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন,’নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির মধ্যে প্রান্তিক জনগণ ও নিম্নবিত্তের উপকারে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকারের মাত্র ২১ দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন। প্রাথমিকভাবে ১৪ উপজেলার মধ্যে আমার নিজ উপজেলা ভৈরবের এক হাজার ১০টা পরিবারকে এই কর্মসূচিতে নিয়েছে এবং ইতোমধ্যে কার্ডের টাকাও পেয়ে গেছে,এরজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার শিমুলকান্দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ‘ভৈরবের যেসব পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, পর্যায়ক্রমে তাদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,ভৈরব উপজেলা কর্মকর্তা,স্থানীয় বিএনপি’র প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD