শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

দেশে নতুন ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের এখনও নানা জটিলতা পোহাতে হয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

দেশে নতুন ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের এখনও নানা জটিলতা পোহাতে হয়। বিশেষ করে নিবন্ধনের ধাপগুলো কঠিন হওয়ায় অনেকেই সমস্যায় পড়েন। সরকারি দপ্তরে সরাসরি সেবা নিতে গেলে হয়রানির অভিজ্ঞতাও নতুন নয়। এসব চ্যালেঞ্জ কাটাতে আগামী বছর একটি বিশেষ নিবন্ধন অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে উদ্যোক্তারা অনলাইনে নিজেদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

রবিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, নতুন অ্যাপ চালুর মাধ্যমে উদ্যোক্তা-বান্ধব পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত শিল্প উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, দেশে শিল্প পার্ক ও বিসিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে হবে। এতে কৃষিজমি রক্ষা পাবে এবং শিল্পায়ন এগিয়ে যাবে বলে মন্তব্য করা হয়।

বক্তারা আরও জানান, এসএমই খাতে বর্তমানে সুদের হার ১৫ শতাংশ, যা মূল্যস্ফীতির চাপে বেশি হয়ে দাঁড়িয়েছে। এনজিও থেকে ঋণ নিলে সুদের হার আরও বেড়ে ২৫ শতাংশ পর্যন্ত হয়, ফলে পরিচালন ব্যয়ও বৃদ্ধি পায়। এসএমই ক্রেডিট কার্ড চালুর উদ্যোগ নেয়া হলেও এর বাস্তবায়ন বেশ কঠিন বলে তারা উল্লেখ করেন।

আলোচনায় আরও উঠে আসে—সম্প্রতি এসএমই খাতে ঋণ বিতরণ কমে গেছে। নির্বাচন ঘনিয়ে আসায় সামগ্রিক ব্যবসা পরিবেশে স্থবিরতা তৈরি হয়েছে। যদিও ব্যাংকিং খাতে এখনো দেড় লক্ষ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। অর্থের চাহিদা বাড়লে অর্থনীতি আবার গতিশীল হবে বলে বক্তাদের অভিমত।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এসএমই মেলার কার্যক্রম, যেখানে দেশজুড়ে প্রায় ৪০০টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD