শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শার্শার প্রতিবন্ধী বিল্লালের পরিবার পেল প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থায়নের দোকান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন সমতলের ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত অর্থায়নে একটি নতুন দোকান পেয়ে অসুস্হ ও শারিরীক প্রতিবন্ধী শার্শার বিল্লাল হোসেন (৩৫) এর পরিবার আজ মহাখুশী। দৈনদশার হতদরিদ্র পরিবার ফিরে পেয়েছে নতুন করে বাঁচার আশা ভরসা। সে কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

বৃহস্পিতিবার (১৬ আগস্ট) বিকালে শার্শা উপজেলার আদিবাসী কল্যাণ সমিতির অনুকুলে চলতি অর্থবছরে বরাদ্দকৃত অর্থে শিক্ষাবৃত্তি উপকরনসহ বিভিন্ন উপকরণ প্রদান অনুষ্ঠানে বিল্লাল হোসেনকে ৫০টির অধিক দোকানের উপকরণ দিয়ে একটি কাঠের দোকান প্রদান করে পুনর্বাসন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

এসময় উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, মেম্বার হাসানুজ্জামান, কবির হোসেন, সাহেব আলী, হাফিজুর, ছাত্রলীগ নেতা রনি, সোহেল রানা, যুবলীগ নেতা রফিকুল ইসলামসহ এলাকাবাসী উপস্হিত ছিলেন।

শার্শা উলাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিল্লাল হোসেন ক্ষুদ্র -নৃ-গোষ্ঠীর একজন শারিরীক প্রতিবন্ধী ও অসুস্হ।সে তেমন কোন চলাফেরা করতে পারে না। অন্যের ওপরে ভর করে চলতে হয়।পরিপূর্ন মালামাল ভর্তি দোকান পেয়ে বিল্লাহের পরিবার আজ মহাখুশি। সে প্রধানমন্ত্রীসহ জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD