শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বেনাপোল স্হলবন্দর দিয়ে শুল্কমুক্ত সু‌বিধায় মহিষ আমদানি হচ্ছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

আরিফুজ্জামন আরিফ, বেনাপোল: বেনাপোল স্হলবন্দর দিয়ে দুধের চাহিদা মেটাতে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় আরো ৭০ মহিষ আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরে দু’টি চালানে ২শ’ মহিষ আমদানি করা হয়েছিল।

মঙ্গলবার (১৪ আগস্ট) পেট্রাপোল বন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে মহিষের চালানটি।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা হারুনর রশিদ জানান, শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আরও ৭০টি মহিষের আমদানি করা হয়েছে। যার মূল্য ৫৭ হাজার ৫৭৫ ইউএস ডলার। জেন্টাক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এ মহিষগুলো আমদাবি করেছে।

আমদানি হওয়া মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেওয়ার জন্য হট লাইন কার্গো ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে।

জেন্টাক ইন্টারন্যাশনালের অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, দেশে দুধের চাহিদা মেটাতে ভারতের হরিয়ানা প্রদেশ থেকে মহিষগুলো কেনা হয়েছে।

বাংলাদেশ মিল্কভিটা প্রতিষ্ঠানকে এসব মহিষ সরবরাহ করা হবে। দেশে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ও কৃষি খামারে প্রজননের জন্য এসব মহিষ কাজে লাগানো হবে।

এদিকে স্থানীয়রা জানান, বৈধ পথে মহিষ আমদানিতে দেশে মাংসের চাহিদা অনেকটা পূরণ হবে। তাছাড়া বৈধ গরু ও মহিষ আমদানি হলে সীমান্ত পথে উত্তেজনা ও জীবনহানির ঘটনা অনেকটা কমে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD