শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

উৎপাদন টিকিয়ে রাখতে নতুন তেল-গ্যাস প্রকল্পের প্রয়োজন : আইইএ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বৈশ্বিক তেল ও গ্যাস উৎপাদন বর্তমান স্তরে ধরে রাখতে হলে নতুন প্রকল্প হাতে নেওয়া অপরিহার্য হয়ে উঠবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, বিশ্বজুড়ে প্রায় ১৫ হাজার তেল ও গ্যাস ক্ষেত্র বিশ্লেষণ করে দেখা গেছে— বিদ্যমান ক্ষেত্রগুলোর উৎপাদন আগের তুলনায় দ্রুত হ্রাস পাচ্ছে। এতে বাজারের স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার ওপর ঝুঁকি তৈরি হচ্ছে।

প্যারিসভিত্তিক এই সংস্থা প্রতিবছর বৈশ্বিক জ্বালানি প্রবণতা নিয়ে বার্ষিক রিপোর্ট প্রকাশ করে। সর্বশেষ প্রতিবেদনে তারা সতর্ক করেছে, দশকের শেষ নাগাদ তেলের চাহিদা সর্বোচ্চ সীমায় পৌঁছাবে। এর ফলে ভবিষ্যতের বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তবে এই পূর্বাভাসকে কেন্দ্র করে আইইএ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট গত জুলাইয়ে সংস্থাটিকে সংস্কার না করলে যুক্তরাষ্ট্রকে আইইএ থেকে প্রত্যাহারের হুমকি দেন।

আইইএ জানিয়েছে, বিশেষ করে অফশোর ক্ষেত্র ও ফ্র্যাকিং প্রকল্পগুলো প্রত্যাশিত উৎপাদন দিতে ব্যর্থ হচ্ছে। ফলে অনুমোদিত ও চলমান প্রকল্প থাকলেও বড় ঘাটতি থেকেই যাবে। এ কারণে নতুন প্রচলিত তেল ও গ্যাস প্রকল্প হাতে নেওয়া ছাড়া বিকল্প নেই।

সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এক বিবৃতিতে বলেন, “বাজারের ভারসাম্য রক্ষার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও নির্গমন সম্পর্কিত ঝুঁকিও আমাদের গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।”

সূত্র : এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD