শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

‌প্রথম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্যারিস সম্মেলনের তারিখ পরিবর্তন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৫ আগস্ট, ২০১৮

মোহাম্মদ নূরুল আলম, প্যারিস, ফ্রান্স: ফ্রান্স-বাংলাদেশ ইকনোমিক চেম্বার (সিইএফবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় অক্টোবরে প্যারিসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। তবে শনিবার (৪ আগস্ট) ফ্রান্সের প্যারিসে সিইএফবির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ অক্টোবরে অনুষ্ঠিতব্য সামিটের সময় পরিবর্তনের ঘোষণা দেন।

সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ২০১৮ সালের অক্টোবরে প্রথম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটটি হচ্ছে না। তবে ২০১৯ সালের এপ্রিল অথবা মে মাসের যে কোন সুবিধাজনক সময়ে সামিট অনুষ্ঠিত হবে।

এ সময় তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী বিশেষজ্ঞদের আসা এবং বৃহৎ পরিসরে সম্মেলনের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ফ্রান্স বাংলাদেশ ইকনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ ও সহ-সভাপতি ফখরুল আকম সেলিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার শরীফ আল মমিন, সদস্য জানা মার্টিন, শুভ্রত ভট্টাচার্য্য শুভ, কামাল মিয়া, এমদাদুল হক স্বপন প্রমুখ।

এর আগে সাংবাদিকের করা নানা প্রশ্নের জবাবে কাজী এনায়েত উল্লাহ বলেন, এই সামিট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কতটুকু গুরুত্ব রাখতে পারে। তিনি বলেন, গত ২০১৬ সালে মালেশিয়ায় গ্লোবাল সামিট বিশ্বব্যাপী বাংলাদেশী মানুষের ভিতর ব্যাপক সারা পেয়েছে। ফলে এই সামিটের বিষয়েও জনমনে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে । আমরা বিশ্বাস করি একটি সফল সামিটের সমাপ্তির মধ্য দিয়ে সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীরাও কতটুকু ভূমিকা রাখতে পারেন, সেটা বাস্তবে দেখা যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD