শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

স্বাধীনতা দিবসে সিডনি আওয়ামী লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

নাইম আবদুল্লাহঃ স্থানীয় সময় গত ২৬ মার্চ (সোমবার) রাতে সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্ট সিডনি আওয়ামী লীগ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগ সিডনি শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক হাজী দেলোয়ার হোসেন কোরআন তেলওয়াত, মন্জুরী রানী দাস গীতা ও লিলি গমেজ বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সিডনি আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা সভাপতিত্বে আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক হাজী দেলোয়ার হোসেন পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রতন কুন্ডু।

শুভেচ্ছা বক্তব্য দেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ সাধারন সম্পাদক মোঃ আলী শিকদার, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, আলতাফ হোসেন লাল্টু চেয়ারম্যান প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন লিলি গমেজ, টুম্পা জারা, আরিফ রানা সহ অনেক। গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন তালিকাভুক্তি সেজুতি জলিল, আমোষ দেওরী, জিয়ায়ুল হক জিয়া, সৈয়দ আশিক সুজন প্রমুখ ।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসীরা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD