নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে নেত্রকোনায় তিনদিন ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা সদর উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়।
এ সময় জেলা প্রশাসক ড. মঈনউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ রুহল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, সহকারী মৎস কর্মকর্তা অজিত সাহাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছলেন। উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন উপ-মন্ত্রী। এ সময় আমরা মাছে ভাতে বাঙ্গালী সেটি এ জাতির পরিচয়, শেখ হাসিনার বাংলদেশ কৃষি মৎসসহ সকল দপ্তরেই উন্নয়নের জোয়র বইছে। মৎস চাষের বিশাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন উপ-মন্ত্রী।
প্রথম বারেরমত জেলায় অনুষ্ঠিত মৎস্য মেলায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্যচাষ বিষয়ক ১২টি স্টল অংশ গ্রহন করে। এতে মিঠা পানির প্রায় বিলুপ্ত প্রজাতির মহাশুল, পাবদা, গলদা চিংড়িসহ বিভিন্ন মাছ প্রদর্শীত করা হয়েছে।