শিরোনাম :
আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক  শতবর্ষী সাফল্যের মাধ্যমে সুন ইয়াত-সেনের স্বপ্নের প্রতি সর্বোত্তম শ্রদ্ধা জানিয়েছে সিপিসি চীন-বাংলাদেশের পারস্পরিক আস্থা ও বহুমাত্রিক সম্পর্ক শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা পরিসংখ্যান ও র‍্যাংকিংয়ে এগিয়ে থেকে ফাইনালের স্বপ্নে মাঠে নামছে লাল-সবুজের দল সবুজ জ্বালানিতে রূপান্তরে সহজ শর্তে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশমন্ত্রীর সাম্প্রদায়িকতা ও বিভাজনের ঊর্ধ্বে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার :আইনমন্ত্রী COP31 সম্মেলনে বাংলাদেশের বড় অগ্রগতি: ২৬তম দেশ হিসেবে ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ উদ্যোগে যোগ দিল বাংলাদেশ সড়ক দুর্ঘটনা রোধে ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বিআরটিসি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ: রোববার সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন মার্কিন পররাস্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওয়ালৎস আমাদের জাতীর স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালৎসকে মনোনীত করবেন তিনি। 

সম্প্রতি ওয়ালৎস একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তখন প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেননি। তবে তার পদ শঙ্কায় পড়ে যায়। সেই ঘটনার পর থেকে ওয়ালৎস তার প্রভাব হারাতে থাকেন।

এদিকে, মাইক ওয়ালৎসের সহকারী অ্যালেক্স ওং তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন। অ্যালেক্স ওং একজন এশিয়া বিশেষজ্ঞ। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্র দপ্তরের উত্তর কোরিয়া–সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করতেন। 

প্রসঙ্গত, রুবিওর আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। সেটি সত্তরের দশকের ঘটনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD