শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ মার্চ, ২০১৮

দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক মুক্তি অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বাংলাদেশকে মধ্যম ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘২০২০ নাগাদ এনরোলমেন্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তির উন্নয়ন করা সম্ভব। এতে বেকারত্ব দূর হবে এবং বৈদেশিক শ্রমবাজার পাবে। বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা এক ভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত মতামত ও টেকনোলজি পরিবর্তনের কারণেই তা বেড়ে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। এটি ২০২০ সাল নাগাদ ২০ শতাংশে উন্নীত করার প্রচেষ্টা সরকারের রয়েছে।

উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবার এ সরকারকে ক্ষমতায় রাখা দরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

কারিগরি বিভাগের শিক্ষা সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিশিষ্ট অ্যাডভোকেট শফিকুল হোসেন বক্তৃতা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD