শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

২৭তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন: পূর্ব-এশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অগ্রগতি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

১৩ই অক্টোবর ৪৪তম ও ৪৫তম আসিয়ান শীর্ষ সম্মেলন সম্প্রতি লাওসের ভিয়েনতিয়েনে আয়োজিত হয়। শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ২৭তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে ঘোষণা করা হয় যে, ‘চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা ৩.০ আপগ্রেড’ আলোচনা সমাপ্ত হয়েছে। পূর্ব-এশিয়ার অর্থনৈতিক একীকরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং চীন-আসিয়ান সহযোগিতাসম্পর্কিত তিন-দফা প্রস্তাবে বলেন: একটি ত্রি-মাত্রিক সংযোগ নেটওয়ার্ক তৈরি করতে হবে; উদীয়মান শিল্পগুলোতে সহযোগিতা প্রসারিত করতে হবে; এবং মানবিক খাতে বিনিময় গভীরতর করতে হবে।

বিশ্লেষকরা মনে করেন, চীন ও আসিয়ান ভবিষ্যতে বাণিজ্য সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা বাড়াবে। চীন ও আসিয়ানের মোট জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। এই দুটি খুব বড় বাজার সহযোগিতা চালালে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের স্তর উচ্চতর হবে, বিশ্বের অর্থনীতি আরও স্থিতিশীল হবে।

তবে, এবারের শীর্ষ সম্মেলন চলাকালে কোনো কোনো পক্ষ না-হক অপতত্পরতা চালায়। যেমন, কোনো কোনো জাপানি রাজনীতিক তথাকথিত ‘এশিয়ান ন্যাটো’ ধারণা তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের ইস্যুতে সংঘাত ও সংঘর্ষ উস্কে দেওয়ার চেষ্টা করে। এটি আসিয়ানের আঞ্চলিক শান্তি ও উন্নয়ন সংরক্ষণের প্রত্যাশার পরিপন্থি।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হাসান বলেন, আসিয়ান ন্যাটো চায় না। লাওসের প্রেসিডেন্ট থোংলুন সিসোলিথ বলেন, আসিয়ানকে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে অবিচল থাকতে হবে।

এবারের শীর্ষ সম্মেলনে বিভিন্ন পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সরবরাহ-চেইনসংশ্লিষ্ট সহযোগিতা, ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। চীন ও আসিয়ানের মধ্যে সহযোগিতার মূল্যবান অভিজ্ঞতা সব পক্ষের জন্য অনুপ্রেরণা ও রেফারেন্স হতে পারে।

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD