শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এর সাক্ষাৎ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স Helen LaFave এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তাসহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাসসহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদি জনকল্যাণের অংশ হিসেবে পুলিশসহ গোয়েন্দা সংস্থাসমূহের সংস্কার জরুরি।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স আনসারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় যে দাবি মেনে নেয়া দুরূহ। তবে সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, ৩ বছর পরপর আনসাররা যে ৬ মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ঐ সময়েও তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি এসময় কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের চাহিদার কথা জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের ৯টি সরকারি দপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তারা এক্ষেত্রে উপকরণ সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানান।

আমেরিকান দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডি ফ্রিকোয়েন্সিতে প্রবেশগম্যতার বিষয়টি চার্জ দ্যা অ্যাফেয়ার্স Helen LaFave উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের USAID মিশন পরিচালক Reed Aeschliman, পলিটিক্যাল কাউন্সেলর Eric Geelan, কৃষি বিষয়ক অ্যাটাচে Sarah Gilleski, ডিফেন্স অ্যাটাচে Lieutenant Colonel Michael DeMichiei, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে Michael Hintz সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD