শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

স্টুডগার্ডে লি’স ওয়াড্রোবরের উদ্যোগে গ্রীষ্মকালীন মেলা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

স্টুডগার্ডে আয়োজিত হলো বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে গ্রীষ্মকালীন মেলা ও বর্তমান প্রজন্মদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আনুষ্ঠান। মেলায় ছিল দুরদুরান্ত থেকে আগত উদ্যোক্তদের পণ্য দিয়ে সাজানো বিভিন্ন খাবার (পিঠা পুলি ,ঝালমুড়ি, কেক , পেষ্ট্রি, চটপটি,মিষ্টি ও নানা রকমের খাবার) সাথে ছিল বিভিন্ন রকমের কাপড়ের স্টল। মেলাতে বিভিন্ন জায়গা থেকে আসা অথিতিদের নিয়ে ছিল জমজমাট আনন্দঘন পরিবেশ।

 

প্রবাসে জার্মানিতে লি’স ওয়াড্রোবই আয়োজন করলো ৩য় বারের মতো উদ্যোক্তাদের নিয়ে মেলা। আয়োজকের উদ্দেশ্য ছিল প্রবাসের মহিলা উদ্যোক্তাদের তুলে ধরা এবং সেই সাথে এই প্রজন্মের বাচ্চাদের বাংলাদেশের সাংষ্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া যেন তারা নিজেদর মাঝে বাংলাকে লালন করে। মেলায় সাংষ্কৃতিক অনুষ্ঠানে বেশীর ভাগ পরিবশনায় ছিল বর্তমান প্রজন্মে বাচ্চারা। প্রবাসে জন্মগ্রহণ করার পরেও বাংলাদেশের সাংষ্কৃতিটাকে বুকে লালন করা যায় তা এই ছোট্ট বাচ্চা গুলোকে দেখলো বোঝা যায়।

 

মেলায় ছিল এই প্রজন্মের নতুন উদ্যোক্তারা।মহিলা উদ্যোক্তদের মধ্যে ছিল দারুন উৎফুল্লতা। বিভিন্ন শহর থেকে আগত অথিতিদের সাথে নিয়ে নতুন প্রজন্মের উদ্যোক্তা মিনহাজ দীপনের নেতৃত্বে, দেলোয়াার হোসেন ঝন্টু ও লিপিকা আহমেদের উপস্থাপনায় ক্ষুদে শিল্পী ও অনান্য সকলকে সাথে নিয়ে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লি’স ওয়াড্রোবের আয়োজিত এই মেলা চমৎকার সফলতা পেয়েছে। আয়োজকে ছিলেন লিপিকা আহমেদ (ওনার ওফ লি’স ওয়াড্রোব) ও আহমেদ রাসেল সোহেল ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD