শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অগ্রযাত্রার স্বীকৃতির উদযাপন চলছে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশের (এলডিসি) সারি থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা লাভ করেছে বাংলাদেশ। অনন্য এ অর্জনকে উদযাপনের জন্য ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে এ বিশাল সংস্কৃতিযজ্ঞের। বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। শোভাযাত্রায় বাঁশি, ঢাকঢোলের বাদ্য, মঙ্গলযাত্রা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার-সংস্কৃতিসহ বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়।

এরপর ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের সমবেত পরিবেশনা। আয়োজনের মধ্যে আরও রয়েছে বাউল গান, নৃত্য এবং অ্যাক্রোবেটিক শো। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রয়েছে লেজার শো।

দেশ ও জাতির মহান অর্জনের কথা তুলে ধরে সন্ধ্যা ৭টায় বক্তব্য রাখবেন আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে মনোজ্ঞ আতশবাজি। এরপর সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, মমতাজ, জেমস এবং অন্যান্য জনপ্রিয় ব্যান্ড।

আয়োজন সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান বাংলানিউজকে জানান, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা আজ সত্যিকারের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। বাংলাদেশের গৌরবময় এ অর্জনকে সগৌরবে উদযাপন করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন।

এসময় তিনি আয়োজনে উপস্থিত হয়ে বাংলার ইতিহাস সৃষ্টিতে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD