শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ জুন, ২০১৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে আগুনে পুড়ে গেছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রোববার (১০ জুন) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি তুলার দোকান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ও জেলা সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার। তারা এ সময় আগুন নিভানোর বিষয়টি তদারকি করেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন ইসমাইল খান (মুদি দোকান ও লেপ-তোষকের দোকান), বিকাশ সাহা (হোটেল), কবির শেখ (তুলার দোকান), মোজাহিদ কাজী (মুদি দোকান) এবং তুহিন শেখ (ওয়ার্ক সপ)।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে। আগুন নেভাতে টুঙ্গিপাড়ার ২টি ও জেলা সদর থেকে আসা একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD