ইসমাইল হোসেন স্বপন :খোলা মাঠে ইফতারের আয়োজন করে ইতিহাস গড়লো ইতালীস্থ বৃহত্তর ঢাকা সমিতি। রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ “লালন পার্কে ” আয়োজিত এই ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সংযম,ধর্মীয় মূল্যবোধ আর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু এবং সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ
প্রবাসী রোজাদারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা বলেন,বৃহত্তর ঢাকা সমিতি ইতালি প্রবাসীদের পাশে থেকে সব সময় কাজ করে যাবেন বলে উল্লেখ করেন এই দুই নেতা। এই ইফতার মাহফিলে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ছাড়াও বাংলাদেশ সমিতি,ইতালি আওয়ামী লীগ,বিএনপিসহ প্রায় সকল আঞ্চলিক,সামাজিক,সাংস্কৃতিক,নারী সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে রোমের সকল নারী সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক মহিলা রোজাদারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহত্তর ঢাকা সমিতি ইতালির এবারের ইফতার মাহফিল নিয়ে প্রবাসীরা বলছেন,তৃতীয়বারের মতো খোলা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে-যা আগামী দিনে মাইলফলক হয়ে থাকবে।