শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

করোনা ভাইরাসে সৌদি আরবে ৩৫৩ জন বাংলাদেশির মৃত্যু

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম জানান, রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ জন এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় ২০১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাছাড়া প্রতিদিনই নানা রোগে ও স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হিমাগারগুলো মরদেহে পরিপূর্ণ হওয়ায় ৭২ ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ। করোনায় এ পর্যন্ত সৌদি আরবে মোট মৃত্যু হয়েছে ১,০১১ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৮ জন। তবে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৮৯০ জন।

এদিকে, রিয়াদ দূতাবাস কর্তৃক পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১৩ই জুন শনিবার ভোরে তার মৃত্যু হয়। কেয়ারটেকার এর করোনা উপসর্গে মৃত্যু হওয়ায় সেইফহোমের নারীদের করোনা শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের একটি বিশ্বস্ত সূত্র। অনেক প্রবাসী আশংকা করছেন সেইফহোমে করোনা পরীক্ষা বিলম্ব হলে ঘটতে পারে বিপত্তি। সেইফহোমে প্রায় দেড় শতাধিক নারী গৃহকর্মী দেশে ফেরার অপেক্ষায় রযেছেন।

শিকদার মোহাম্মদ সাঈদ এর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসীহসহ দূতাবাস পরিবার।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD