শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

রোমে ফিরলেন আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২০

মহামারী করোনাভাইরাসের কারনে দীর্য কয়েক মাস ধরে দেশে আটকে পড়া ২৮৭ জন প্রবাসী বাংলাদেশি অবশেষে ইতালী আসলেন।

শুক্রবার ১২জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ চার্টার ফ্লাইটে করে এই প্রবাসী বাংলাদেশিরা ইতালী রাজধানী রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে এসে পৌছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বেলা সোয়া ১২টায় বিমানের বিশেষ একটি ফ্লাইটে করে ২৮৭জন ইতালী প্রবাসী ঢাকা ছেড়ে বিকাল ৫:৩০ মিনিটে ইতালী রোমে এসে পৌছান।

জানা যায় বাংলাদেশ দূতাবাস ইতালী সহযোগিতায় জালালাবাদ এসোসিয়েশন ইতালী তত্বাবধায়নে ও সাংবাদিক লাবণ্য অঞ্জন চৌধুরীর সহযোগিতায় দেশে আটকাপড়া এসব প্রবাসী বাংলাদেশিরা ইতালী ফেরত আসেন।

বিমান ইতালী পৌছার সাথে সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ আগত প্রবাসীদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।

প্রবাসীদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, বিশেষ এই ফ্লাইটের উদ্যোগতাদের নিরলস প্রচেষ্টায় আমরা ২৮৭ জন ইতালীতে আসতে পেরেছি। এটি সত্যিই আনন্দের। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সাক্ষাতে বলেন, সকল আগত প্রবাসীদের স্বাগত জানিয়ে বলেন ইতালী সরকারের যত নিয়ম সেগুলো যেনো সঠিক ভাবে পালন করার অনুরোধ করেন। এবং এই বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বাংলাদেশ বিমানের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাছাড়া যারা আসতে পারেননাই তারা আগামীতে আবারো আশঙ্কা আছে বিশেষ ফ্লাইট আশার সেই ফ্লাইটে আসতে পারবেন বলে আশ্বস্ত করেন।

কমিউনিটি নেতা অলি উদ্দিন শামীম বলেন, করোনা পরিস্থিতিতে গত তিন মাস ধরে কয়েক হাজার বাংলাদেশি আটকে পড়ে দেশে। এদের মধ্যে কারো স্টে পারমিট মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। করো আবার পরিবার ইতালীতে তাদের ফিরিয়ে আনতে কমিউনিটি নেতাদের কোনো সহযোগিতা না পেয়ে বাংলাদেশ বিমানের পরিচালকের সাথে কথা বলি। প্রথমে মানা করলেও পরে তিনি রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও বাংলাদেশ দূতাবাস ইতালী সহযোগিতা ও ইতালী সরকারের অনুমতিক্রমে চার্টার ফ্লাইটে রোমে ফিরলেন ২৮৭ জন ফিরলেন। তিনি সকলকে ইতালী সরকারের দেয়া আইন বিধি নিষেধ মেনে সকল যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেন। তিনি আর জানান যদিও ভুক্তভোগী যাত্রীগণ একটি চক্রের কাছে থেকে টিকেট ক্রয় করলেও তার পিছনে বাংলাদেশ দূতাবাস ইতালী সহ জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আবেদনে এই বিশেষ ফ্লাইটটি রোমে আসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD