শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

সিডনিতে আক্তারুজ্জামানের মৃত্যু, কমিউনিটির সহযোগিতা চাইলেন স্ত্রীর

আবু আব্দুল্লাহ, সিডনী
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২০

স্থানীয় সময় গত ৬ জুন বিকেল সাড়ে ৪টায় সিডনিস্থ আর পি এ হাসপাতালে সিডনি প্রবাসী মো. আক্তারুজ্জামান (৫৬) বছর বয়সে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ২০০১ সালে নিউজিল্যান্ড থেকে অভিবাসন নিয়ে সিডনিতে আসেন।

গত তিন মাস আগে তার হার্টের সমস্যা ধরা পড়ে। তার স্ত্রী রাফিয়া আক্তার জানান, গত ২ জুন মরহুমের ওপেন হার্ট সার্জারি করা হয; কিন্তু তা সফল হয়নি। তাই পরবর্তীতে আবার ৪ জুন তাকে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে রাখা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মরহুম মৃত্যুকালে স্ত্রী ৪ ও ৮ বছরের দুটি সন্তান রেখে গেছেন। মহরমের স্ত্রী আরো জানান, দাফন-কাফন বাবদ প্রায় ৮ হাজার ৫০০ ডলার খরচ বহন করার মতো ক্ষমতা তাদের নেই। তিনি কমিউনিটিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মরহুমের একজন শুভাকাঙ্ক্ষী মো. আব্দুল গফুর (মোবাইল ০৪৫১ ৪৪০১২০) জানান ইতিমধ্যে ১ হাজার ডলারের সহায়তা পাওয়া গেছে। বাকি ৭ হাজার ৫০০ ডলার পাওয়া গেলে মরহুমকে আগামী মঙ্গলবার ৯ জুন সিডনিস্থ ক্যাম্প ক্রিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের স্ত্রী সবার সহায়তা ও দোয়া চেয়েছেন। সহায়তা পাঠাতে পারেন রাফিয়া আক্তার এএনজেড ব্যাংক, বিএসবি ০১২২২৬ একাউন্ট ১৫০৫৩০১৪৬। মো. আক্তারুজ্জামানের মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD