শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০
ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভে বাধা দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মানবাধিকার সংগঠন দি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)। ৪ জুন এই মামলা করা হয়।

তাদের অভিযোগ, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের কাছে অবস্থিত একটি চার্চে যাওয়ার পথ তৈরি করতে রাসায়নিক বস্তু ছুড়ে একটি পার্ক থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছিল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

ওয়াশিংটনের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, কর্মকর্তা ও ফেডারেল সম্পত্তি রক্ষায় তা দরকার ছিল, খবর সিএনএন।

মামলায় বলা হয়েছে, সোমবার লাফায়েত্তে পার্ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে তাদের অধিকার ‘আইনবহির্ভূতভাবে ভেঙেছেন’ ট্রাম্প, বার ও অন্য কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা আগ্রাসী হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন এবং রাবার বুলেট ছুড়েছিলেন।

ব্ল্যাক লিভস ম্যাটার ডিসি গ্রুপ ও ওখানে উপস্থিত থাকা কয়েকজন বিক্ষোভকারীদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছে ওয়াশিংটনের এসিএলইউ, ওয়াশিংটন লয়ার্স’ কমিটি ফর সিভিল রাইটস অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, লয়ার্স কমিটি ফর সিভিল রাইটস আন্ডার ল এবং দ্য ল ফার্ম অব আর্নল্ড অ্যান্ড পোর্টার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD