শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

অবৈধদের বৈধ করার দাবিতে রোমে বিক্ষোভ-সমাবেশ

মিনহাজ হোসেন, ইতালি
  • প্রকাশের সময়: সোমবার, ১ জুন, ২০২০

করোনা ভাইরাসের কারণে ইতালিতে কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দিলে সরকার অবৈধদের বৈধ করে নেবার সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি কাজের পাশাপাশি বাসাবাড়ি এবং প্রবীনদের দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীদেরও বৈধ করার কথা রয়েছে। এদিকে সকালের জন্য বিনাশর্তে বৈধতার দাবিতে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুর সার্বিক তত্ত্বাবধানে এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালী প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, ইতাল বাংলা সম্মনয় ও উন্নয়ন সমিতি চেয়ারম্যান শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, ইতালী আওয়ামী লীগের প্রথম যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি আব্দুর রউফ ফকির, বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি হাসানুজ্জামান কামরুল, আফতাব বেপারী, সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন, সিনিয়র সহ সভাপতি নায়েব আলী, ইতালী বি এন পি সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম সহ রোমের আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

অনলাইনে আবেদনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও প্রবাসী বাংলাদেশিরা অনেকেই হতাশায় রয়েছেন এই সুযোগ থেকে বঞ্চিত হবার আশঙ্কায়। বাংলাদেশিরা সহজশর্তে সকলের জন্য বৈধতার দ্বার খুলে দেওয়ার দাবি জানান সরকারের কাছে।

এদিকে গেজেট প্রকাশের পর থেকেই রাজধানী রোমসহ পুরো ইতালিতে এক শ্রেণীর দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD