ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী দিল আফরোজা বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যুতে শোকপ্রকাশ করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন লিটন। দোয়া মাহফিলে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এই দুই মৃত্যুতে ফেনী জেলাসহ ইতালীতে বসবাসরত ফেনীবাসী ও ইতালী প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
২৭শে মে (বুধবার) বাদ আছর রাজধানী রোমের প্রাণকেন্দ্র ভিত্তোরিও বিক্সিও মসজিদের ইমাম আব্দুর রহমানের পরিচালনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি আব্দুর রউফ ফকির, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, জামান মুক্তার, দপ্তর সম্পাদক হাবিব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, সদস্য মজিবুর সিকদার, ফারুক ফরাজী, সাখাওয়াত হোসেন সাখন, সোহরাব সরকার, সুজন হাওলাদার, রোম মহানগর আওয়ামী লীগের সাধারন খলিল বন্দুকশি, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, যুবনেতা শাহাদাত হোসেন রনি, মহি উদ্দিন মহি, ইমরান মাতবর, সাদ্দাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ ফজলুল হক ভুট্টো, ফেনী জেলা সমিতি নেতৃবৃনেদর মধ্যে শিমুল চৌধুরী, জাহাঙ্গীর আলম, জিয়া উদ্দিন জিয়া, একরামুল হক সহআরো অনেকেই।
এ সময় উপস্থিত সবাই তাহাদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে ও বিদেহী আত্মার মাগফিরাত কমনা করে মহান আল্লাহর দরবারে তাদেরকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করেন। পরিশেষে মিলাদ ও দোয়ার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
উল্লেখ্য, নিজাম উদ্দিন এম পির ভাই জসিম উদ্দিন হাজারী (৫৫) গত ২৪শে মে রবিবার কিডনি জনিত জটিলতায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেন। পরবর্তীতে পুত্রশোকে মাতা দিল আফরোজা বেগম (৮০) ১২ ঘটিকায় হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।