শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

করোনা : ইতালীতে আরও এক বাংলাদেশির মৃত্যু

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালীর বাণিজ্যিক নগরী মিলান শহরে লোকমান হাওলাদার নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার দেশের বাড়ি মাদারীপুর জেলা সদর কালিকাপুর ইউনিয়ন, পূর্ব চরনোচা গ্রামে।

জানা গেছে, ১২ই মে দুপুর ১টার দিকে মিলান শহরে মানজাগাল্লি হাসপাতালে এ বাংলাদেশি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

এর আগে তিনি, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার ওই হাসপাতালে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ভর্তির পর করোনাভাইরাস শনাক্ত হলে হাসপাতাল কতৃপক্ষ তাকে আইসিইউতে নেয়। সেখানেই আজ মঙ্গলবারে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহামারি করোনাভাইরাস গোটা পৃথিবীকে প্রায় অচল করে দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন ঘরবন্দি। আতঙ্কিত মানুষ প্রাণ হারানোর ভয়ে সবসময় তটস্থ। সর্বশেষ হিসাব বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ২ লক্ষ ৯১ হাজার ৮৪১ জনের বেশি মানুষ মারা গেছেন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসে ইতালীতে এখন পর্যন্ত ২ লক্ষ ২১ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩০ হাজার ৯১১ জনের।

এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ৪৩ লক্ষ ২৭ হাজালমর ৪৫৫ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD