শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

করোনা : যুক্তরাষ্ট্রে আরো দুই অভিবাসী বাংলাদেশির মৃত্যু

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরো দুই অভিবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আবু তাহের এবং শামসুল হক। এ নিয়ে দেশটিতে করোনায় ২৪০ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।
বস্টনে ৮২ বছর বয়সী শামসুল হক করোনা আক্রান্ত হয়ে একটি হাসপাতালে মারা যান। ফেনী থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া শামসুল হক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়া নিউজার্সিতে আট, মিশিগানে ছয়, ভার্জিনিয়ায় তিন, মেরিল্যান্ডে দুই ও বস্টনে মারা গেছেন আরও দুই বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মারা গেছেন অন্তত ৬৮ প্রবাসী। বিভিন্ন দেশে মোট সাড়ে চারশর বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে, নিউইয়র্কে মারা গেছেন কুইন্সের বাসিন্দা ৭২ বছর বয়সী মোহাম্মদ আবু তাহের। ম্যানহাটানের বেথ ইসরাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় নিউইয়র্কে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৮ অভিবাসী বাংলাদেশির।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD