বাগেরহাটের চুলকাঠিসহ আশে পাশের এলাকায় নেট ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী নেটওয়ার্ক না থাকার কারনে হাজার হাজার গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, এ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসলেও কেহ সমাধানের জন্য এগিয়ে আসেনি। মোবাইল কোম্পানিগুলি দেখছি, লোক পাঠাচ্ছি। আপনাদের অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। এ সব কথা বলে বলে গ্রহকদের আস্থা হারিয়েছে।
সুগন্ধী গ্রামের তন্ময় ঢালীসহ কয়েক জন গ্রাহক জানান, বর্তমান সময়ে যখন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ৩ জি, ৪ জি ব্যবহারে অভ্যস্থ। তখন এ অঞ্চলের মানুষ ২ জি ব্যবহার করে। সব মোবাইল কোম্পানিগুলির একই দশা। যেখানে মানুষ নেট স্পিট হিসাবে এমবি হিসাব করে, তখন এ অঞ্চলের মানুষকে কেবি হিসাব করতে হয়।
এ ছাড়া চুলকাঠি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুম্মান মাহামুদ শৈসব জানান, বর্তমানের ডিজিটাল যুগ, আর এখন অধিকাংশ মানুষ মোবাইলের মাধ্যমে ব্যবসা করে থাকে। কোন কারনে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কোন মোবাইলের নেটওয়ার্ক থাকে না। তখন তারা জরুরি প্রয়োজনে কারো কাছে ফোন করতে পারে না। তাছাড়া তাদের নাম্বারেও কেউ ফোন করে যোগাযোগ করতে পারেনা।তাই এ অঞ্চলের মানুষ এর প্রতিকার চান।