শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

করোনা : বিশ্বের ১১টি দেশে ২২৭ জন বাংলাদেশির মৃত্যু

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারনা করেছে । এখন পর্যন্ত সারা বিশ্বে মোট মৃতের সংখ্যা ১,৪১,৯০৬ জন।

বিশ্বের ১১টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৭ জন বাংলাদেশি মারা গেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৪২ জন, যুক্তরাজ্যে ৫২, সৌদি আরবে ১০ জন, ইতালিতে ৬ জন, স্পেনে ৫ জন, কানাডায় ও কাতারে ৪ জন করে এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪২ জন প্রাণ হারালেন। এ ছাড়া দেশটিতে কয়েক শ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত বাংলাদেশিদের সংখ্যা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

এদিকে সিঙ্গাপুর ও কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশেই করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এতে আক্রান্ত হচ্ছেন স্থানীয় ও বিদেশি নাগরিক। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের গত বুধবারের তথ্য অনুযায়ী সবশেষ ৪৪৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক ২৫৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সিঙ্গাপুরে ১ হাজার ৩১২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত।

সিঙ্গাপুরের পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও বাংলাদেশের নাগরিকদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘৭ এপ্রিল পর্যন্ত ৫০০–এর মতো বাংলাদেশি করেনাভাইরাসে আক্রান্ত বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেনেছিলাম। গত এক সপ্তাহে নতুন কোনো পরিসংখ্যান জানায়নি। ধারণা করি সংখ্যাটা বেড়ে এখন আট থেকে নয় শ হতে পারে।’

তিনি জানান, কাতারে করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত সাতজন মারা গেছেন। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশের নাগরিক।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দেশটিতে ১২৫ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সৌদি আরবে কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ জনের বেশি বাংলাদেশি মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা কয়েক শ হতে পারে। যদিও বাংলাদেশ মিশন থেকে ঢাকায় পাঠানো প্রতিবেদনে আক্রান্তের সংখ্যা ৮২ বলা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD