শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাংলাদেশি আবু হুসেন মালয়েশিয়ায় এমপি হলেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: মালয়েশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবু হুসেন। বুকিত বিনতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। আবু হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী হয়ে ইপুহ এলাকার বুকিত গানতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

একাধিক সূত্রে জানা গেছে, সৈয়দ আবু হুসেনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

তার এ বিজয়ে জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বইছে আনন্দের বন্যা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মালয়েশিয়ায় রাজনীতিতে সৈয়দ আবু হুসেনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD