শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

তুলুজে আন্তর্জাতিক ভাষা মেলায় বাঙালিরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
তুলুজে আন্তর্জাতিক ভাষা মেলায় বাঙালিরা

মার্ক রায়, তুলুজ-ফ্রান্স প্রতিনিধি:শিল্প- সাহিত্য,ভাষা ও সংস্কৃতির দেশ ফ্রান্স।ফ্রান্সের অন্যতম বৃহৎ এবং বাঙালি অধ্যুষিত পিংক সিটি খ্যাত শহর তুলুজে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ভাষা মেলা।

শহরের প্রাণকেন্দ্র ক্যাপিটাল প্লাসে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে কালচার এসোসিয়েশন -CARREFOUR CULTUREL ARNAUD-BERNARD। ২৭ তম এই আন্তর্জাতিক ভাষা মেলায় ১৩০ টির অধিক দেশ অংশগ্রহণ করে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল দশটায় স্থানীয় কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটি আন্তর্জাতিক ভাষা মেলার উদ্বোধন ঘোষণা করেন। নিয়মতান্ত্রিকভাবে মেলায় অসংখ্য স্টলের মাঝে আয়োজক কমিটি বাংলাদেশের জন্য একটি স্টল বরাদ্দ করেন। বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে , সহ-সভাপতি- যোসেফ ডি কস্তা, কোষাধক্ষ্য- তাজিম উদ্দিন খোকন, শাকিল চৌধুরি এবং রেমন্ড কস্তা এর সহযোগিতায় নির্ধারিত স্টলটি লাল সবুজের রঙে রঙিন করা হয়। প্রিয় বাংলাদেশের মানচিত্র, রক্তে ভেজা বাংলা ভাষার ইতিহাস, দৃষ্টিনন্দন শহীদ মিনার, বাংলার ঐতিহ্যবাহী পোশাক, হরেক রকম রঙিন বর্ণমালা ইত্যাদি ভালোবাসার নিদর্শনগুলি উপস্থিত সকল মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করেছে।

ইভা গ্লোরিয়া রোজারিও এর নেতৃত্বে নৃত্য অনুষ্ঠান অংশগ্রহণ করেন প্রেয়সী, প্রমিতা, তোরোশী, বিভা, শোভ, ইভাঞ্জেলিন

স্থানীয় বাঙ্গালীদের ভালোবাসা, আতিথিয়তা এবং বন্ধুত্বের টানে তুলুজ মেট্রোপলিটনের ভাইস মেয়র জিলানী বাংলাদেশী স্থলে এলে, একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদেশে বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার ফেরিওয়ালা বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আয়েবা এর সহ-সভাপতি – ফখরুল আকম সেলিম এর উপস্থাপনায় ভাইস মেয়র বাংলাদেশী মানুষের ভুয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন নতুন প্রজন্মকে তাদের শিকড়ের কথা মনে করিয়ে দিতে এবং মনে রাখতে স্থানীয় বাঙালিরা যা করছে তা সত্যিই অসাধারণ। সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা-ফারুক হোসেন, শাহিন খান,সহ সভাপতি- যোসেফ ডি কস্তা, সাধারণ সম্পাদক এবং কবি- জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ্য- তাজিম উদ্দিন খোকন, স্থানীয় গণমাধ্যম কর্মী হোসেন মিশুক,মার্ক রায়,সংগঠনের অন্যতম জনপ্রিয় সদস্য- রুবেল দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক- শ্রীবাস দেবনাথ,প্রচার সম্পাদক- আমিনুর রহমান,হিলারি মিনস, বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের প্রচার সম্পাদক- পঙ্কজ গমেজ, সঙ্গীত শিল্পী মনির হোসেন, শাকিল চৌধুরি, হাসিব, কলিন্স সহ অন্যান্যরা। পরিশেষে সভাপতি আজকের এই মহতী উদ্যোগে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আন্তর্জাতিক ভাষা মেলার প্রধান সমন্বয়কারী ডেবিট বরুলেন প্রতিবেদককে জানান এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা এই মেলার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা এবং ইতিহাস মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিকাল ৪ টা ৪০মিনিটে মেলার মূলমঞ্চে বাংলাদেশী নৃত্য পরিবেশিত হয়। ইভা গ্লোরিয়া রোজারিও এর নেতৃত্বে নৃত্য অনুষ্ঠান অংশগ্রহণ করেন প্রেয়সী, প্রমিতা, তোরোশী, বিভা, শোভ, ইভাঞ্জেলিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD