শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদ:
বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্হাপনের লক্ষ্যে ১৪০ জন পুলিশ সদস্য আজ শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে দারফুরের নায়লার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন।

কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল হালিম। ডেপুটি কমান্ডার হিসেবে রয়েছেন মোসাঃ নাজলী সেলিনা ফেরদৌসী।
পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনগামী সদস্যদেরকে বিমান বন্দরে বিদায় জানান।

এছাড়াও ১৬ জন পুলিশ কর্মকর্তাও আজ শনিবার ভোরে সুদানের পথে রওয়ানা হয়েছেন। এর নেতৃত্বে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোক্তার হোসেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করে ওইসব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন।

বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে  শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে, যা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও গৌরব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD