শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ছাত্রলীগ ইতালী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ ইতালী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:সামরিক শাসক জিয়াউর রহমানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক ১৭ই মে সেই স্বদেশ প্রত্যাবর্তনের ৩৯তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল ২৩শে মে বৃহস্পতিবার রাজধানীর রোমের ফুড অব রোমা রেস্টুরেন্টে ছাত্রলীগ ইতালী শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ ইতালী শাখা কতৃক আয়োজিত সভায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি অনিক হাওলাদারেদ সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রিয়াদের পরিচলনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ছাত্রলীগ ইতালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলি রেজা রাজু, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, সম্মানিত সদস্য আজিজুল শরিফ, অর্থ বিষয়ক সম্পাদক নয়ন হাওলাদার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাইয়ান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক খান ফয়সাল ছাত্র নেতা সানজিত, টিটু, নজরুল, সহ আরো অনেকেই।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ ইতালী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বক্তারা তাদের বক্তব্যেতে বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে না ফিরলে আজকের বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের চরম সঙ্কটে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। শেখ হাসিনা দেশে ফিরে আসেন বলেই ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার হয়েছে। শেখ মুজিবকে স্মরণ করেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন ইউরোপের মতো উন্নত-আধুনিক রাষ্ট্রে পরিণত হবে।

এসময় অনুষ্ঠানে ফোন কনফারন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী সোভোন, সাধারন সম্পাদক গোলাম রাব্বানী। ফোন আলাপে তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলে আজ দেশের এই উন্নয়নের অগ্রগতি বাংলাদেশ এগিয়ে চলছে এই ধারাকে অব্যাহত রাখতে প্রত্যেক প্রবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এটিই হোক সকলের সংকল্প।

অনুষ্ঠানে সমাপনি বক্তব্যতে সহ সভাপতি অনিক হাওলাদার বলেন, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সকল কে এক সাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করার আহবান জানান এবং তিনি দিক নির্দেশনা মূলক পরামর্শ মতামত দেন।

পরিশেষে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD